আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উদ্যোগে ২৬ মার্চ ২০২৪ মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্ধসঢ়;যাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের
মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। দিবসটি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জ ও
জেলা কার্যালয় যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে। এদিন সূর্যোদয়ের সাথে সাথে
গল্লামারী স্মৃতিসৌধে খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ধসঢ়; আহমদ ফজলে রাব্বী পুস্পস্তবক
অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার
সঙ্গে ছিলেন পরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন, মোল্যা আবু সাইদ, জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ
সাইফুদ্দিন।
সকাল ১০.৩০ ঘটিকায় আনসার ও ভিডিপি রেঞ্জ কার্যালয়ের সভাকক্ষে বাংলার মাটি বাংলার
জল ও স্বাধীনতা আমার স্বাধীনতা বিশেষ প্রমান্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এর আগে
মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত বানী সকল স্তরের সদস্যদের পাঠ করে
শোনানো হয়। প্রমান্যচিত্র প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ধসঢ়;
আহমদ ফজলে রাব্বী ও জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সাইফুদ্দিন এবং রেঞ্জ ও জেলা কার্যালয়ের সকল
কর্মকর্তা, কর্মচারী ও ব্যাটলিয়ন আনসারগণ।
পরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গেজেটভুক্ত ম্ধুসঢ়;ক্তিযোদ্ধাদের
সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ধসঢ়; আহমদ ফজলে রাব্বী। সভাপতিত্ব করেন জেলা
কমান্ড্যান্ট খুলনা মোঃ সাইফুদ্দিন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ স্বৃতিচারণ করেন। প্রধান
অতিথি বীর মুক্তিযোদ্ধাদের ফুলের তোড়া ও সম্মাননা হিসাবে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান
করেন। এ সময় রেঞ্জ ও জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা, কর্মচারী ও ব্যাটলিয়ন আনসারগণ
উপস্থিত ছিলেন।
এদিন বাদ যোহর নামাজের পর মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদাত বরণকারী সকল মুক্তিযোদ্ধা
এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও
তাঁর পরিবারের শাহাদাত বরণকারী সদস্যবৃন্দদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ জাতির
সুখ, শান্তি, সমৃদ্ধি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি
করে বিশেষ মোনাজাত করা হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জ ও জেলা কার্যালয়ে আয়োজিত
ইফতার ও প্রীতিভোজে অংশগ্রহণ করেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ধসঢ়; আহমদ ফজলে রাব্বী। খবরঃ বিজ্ঞপ্তির