মানিকতলায় আজ স্বাধীনতা কাপ নাইট স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আজ ৮ মার্চ শুক্রবার দৌলতপুরস্থ মানিকতলা সূর্যের হাসি ক্লিনিক
সংলগ্ন মাঠে ‘স্বাধীনতা কাপ নাইট স্যাডো ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪’র
উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে একতা
বয়েজ ক্লাব এ ক্রিকেট টুর্নামেন্ট’র আয়োজন করেছে। ওইদিন সন্ধ্যা ৭ টায়
জমকালো আয়োজনের মধ্যদিয়ে টুর্নামেন্টের বল মাঠে গড়াবে।
স্বাধীনতা কাপ নাইট স্যাডো ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪’র আনুষ্ঠানিক
উদ্বোধন করবেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আরাফাত গ্রুপ অব
ইন্ডাষ্ট্রিজ’র চেয়ারম্যান এস এম আরিফুর রহমান মিঠু। প্রধান অতিথি থাকবেন
বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব শেখ মাহাবুব রহমান। বিশেষ অতিথি
থাকবেন কেসিসির ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাদাৎ হোসেন মিনা, ২ নং
ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের
সভাপতি মোঃ আশিফুর রশীদ আশিফ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক মোঃ মাকসুদ হাসান পিকু। এছাড়াও অনুষ্ঠানে খুলনা বিভাগীয় ট্রাক
শ্রমিক ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও ১ নং
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর হাওলাদার।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এম এ জসিম খান ও পরিচালনা
কমিটির যুগ্ম আহবায়ক খোকন শেখ ও রাজু আহমেদ মনি সংশ্লিষ্ট সকলকে
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আহবান জানিয়েছেন।
সার্বিক পরিচালনায় থাকবেন মোঃ বাকের হাওলাদার, আলমগীর হোসেন নানো,
মেহেদি হাসান ও ইমরান বাবু। খবরঃ বিজ্ঞপ্তির