খুলনা সিটি মেয়রের জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

ঐতিহাসিক ৭ই মার্চ প্রত্যুষে নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক।

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকাল ৮ টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর নেতৃত্বে কালেক্টরেট প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে এবং সকাল সাড়ে ৮ টায় নগরভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া নগরভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির