তেরখাদা থানা এলাকা থেকে ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রতিবেদকঃ
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), খুলনার
বিশেষ অভিযানে তেরখাদা থানা এলাকা হতে ২৫ পিচ মাদকদ্রব্য
ইয়াবা ট্যাবলেট ’সহ ১ জন গ্রেফতার।

খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা

পুলিশ সুপার জনাব,
মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার)
নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নাসির উদ্দিন ইনচার্জ জেলা
ডিবি, খুলনার নেতৃত্বে এসআই (নিঃ) আব্দুর রহিম হাওলাদার ইসলাম
সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তেরখাদা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার
সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করেন। গতকাল বিকাল ৫ টা ২০ মিনিটের দিকে অভিযানকালে তেরখাদা থানাধীন
ইছামতি গ্রামস্থ তাসনিয়া জেনারেল স্টোর এর সামনে হতে মাসুদ শেখ (৪১) কে ২৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।
এ সংক্রান্তে এসআই(নিঃ) আব্দুল রহিম হাওলাদার
বাদী হয়ে তেরখাদা থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা
দায়ের করেন।