জগদীপ ধনকড় ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন

বিদেশ ডেস্কঃ
ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে জগদীপ ধনকড় শপথ নিয়েছেন । তাকে শপথবাক্য পাঠ করান সদ্য-নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতীয় সংবাদমাধ্যম এপিবি’র প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায়
রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের দরবার হলে দেশটির নতুন উপরাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, বিদায়ী উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ও লোকসভার স্পিকার ওম বিড়লাসহ দেশটির অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। অনলাইন।

শপথ গ্রহণের আগে দিল্লির রাজ ঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জগদীপ ধনকড়। নিজের টুইটারে সেই ছবি দিয়েছেন তিনি।