প্রতিবেদকঃ
খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে রূপসা থানা
এলাকা হতে ১১০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ১ জন
গ্রেফতার।
খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের নির্দেশে আজ রাত সাড়ে ৮ টার দিকে পুলিশের একটি বিশেষ দল রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান
পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে রূপসা থানাধীন বাগমারা গ্রামস্থ জনৈক জুয়েল শেখ এর
বিসমিল্লাহ ফার্নিচার দোকানের সামনে হতে মোঃ রাজীব শেখের (২৯) কাছ থেকে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃত রাজীব শেখ পূর্ব রূপসা (বাগমারা, দক্ষিণপাড়া) মোঃ ওসমান শেখের ছেলে। এ সংক্রান্ত রুপসা থানায় ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির
১০ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।যাহার মামলা নম্বর ০৯ ।
(উল্লেখ্য যে, উক্ত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
তার নামে উক্ত মামলাসহ মোট ০২ টি মামলা রয়েছে।