কৃতী ফুটবলার মনসুর আহম্মেদ-এর মৃত্যুতে কেসিসি মেয়রের শোক

বিকেএসপি’র সাবেক কোচ ও কৃতী ফুটবলার এস এম মনসুর আহম্মেদ-এর ইন্তেকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
খবরঃ বিজ্ঞপ্তির