সিনিয়র সাংবাদিক জ্যোতির্ময় মল্লিকের মৃত্যুতে খুলনা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক 

খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ
সম্পাদক জ্যোতির্ময় মল্লিক (৭২) গতকাল রাত ১.৩০ মিনিটের দিকে রাজধানীর
সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন
করেছেন।
আজ সোমবার দপুরে ঢাকার পোস্তগোলা শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ আত্মীয়স্বজন ও
অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে সাংবাদিক জ্যোতির্ময় মল্লিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক
সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা
প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ
নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

।। খুলনা সাংবাদিক ইউনিয়ন ।।

খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক,
ছড়াকার, কবি-সাহিত্যিক জ্যেতির্ময় মল্লিক আর নেই।
সোমবার রাত ২টার দিকে ঢাকার মিটফোর্ড
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ^াস
ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হযেছিল ৭২ বছর।
সাংবাদিক জ্যোতির্ময় মল্লিক দীর্ঘদিন ধরে
বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে
তিনি স্ত্রী, এককন্যা, একছেলে ও পুত্রবধূ রেখে গেছেন।
গতকাল সোমবার দুপুরে ঢাকার পোস্তগোলা মহাশ্মশানে
তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুতে খুলনা সাংবাদিক ইউনিয়নের(কে ইউজে)
নির্বাহী পরিষদের সভায় আজ সোমবার শোক প্রস্তাব
গৃহিত হয়। বিশিষ্ট সাংবাদিক জ্যোতির্ময় মল্লিকের
মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১মিনিট
নিরবতা পালন করা হয়। শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি
সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন সাংবাদিক
নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, খুলনা সাংবাদিক
ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি মো:
জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক
আসাদুজ্জামান খান রিয়াজ, যুগ্মসম্পাদক নেয়ামুল
হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ
আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম

মানিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন
হোসেন, শেখ জাহিদুল ইসলাম।

 কেআরইউ’র শোক প্রকাশ [২৩.১.২৪]

 

খুলনা সিনিয়ন সাংবাদিক জ্যোতির্ময় মল্লিক (৭২) রাজধানীর সলিমুল্লাহ
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। গত
সোমবার দপুরে ঢাকার পোস্তগোলা শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ আত্মীয়স্বজন ও
অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক জ্যোতির্ময় মল্লিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত
পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে খুলনা রিপোটার্স ইউনিটির উপদেষ্টা
সাংবাদিক শেখ দিদারুল আলম, আবু তৈয়ব, আহবায়ক গৌরাঙ্গ নন্দী, সাবেক
সভাপতি এনামুল হক, বর্তমান সদস্য সচিব মোস্তফা জামাল পপলু, সাবেক
সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুজ্জামানসহ নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। #খবর:বিজ্ঞপ্তির