দূরপাল্লার বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ানো হয়েছে ৪০ পয়সা

নিউজ ডেস্কঃ
দূরপাল্লার বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ৪০ পয়সা, মহানগরীতে ৩৫ পয়সা।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাড়ানো হলো এ বাস ভাড়া।

আজ রোববার (৭ আগস্ট) থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে। অনলাইন।

পরিবহন ভাড়া সমন্বয় করে চলাচলের বিষয় পরিবহন নেতা ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বৈঠক শেষে আজ শনিবার রাতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিআরটিএর সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রী প্রতি ভাড়া ৪০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সা। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৩৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৫০ পয়সা। এছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে আমরা আজ বাসভাড়া পুনঃনির্ধারণী বৈঠক করেছি।