প্রতিবেদকঃ
জেলা গোয়েন্দা পুলিশ, খুলনার বিশেষ অভিযানে
রূপসা থানা এলাকা হতে সর্বমোট ৪০ পিচ মাদকদ্রব্য ইয়াবা
ট্যাবলেটসহ ৪ জন গ্রেফতার।
খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বিকালে ৪ টা ২০ মিনিতের দিকে খুলনা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবার নির্দেশে জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে রূপসা
থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রূপসা থানাধীন আইচগাতী গ্রামস্থ সেনেরবাজার
ফেরীঘাট সংলগ্ন শ্রীফলতলা গামী পাঁকা রাস্তার পশ্চিম পাশে
সেনেরবাজার ইদগাহ এর সামনে হতে ১। স্বপ্ন ভৌমিক (২০), পিতা-শ্যামল ভৌমিক, সাং- কুলসুর,থানা- কালিয়া, জেলা- নড়াইল, ২। আশিক মৃধা(২০), পিং- ইদ্ধিসঢ়;্রস মৃধা, সাং- ষোলশত, থানা- নাজিরপুর, জেলা- পিরোজপুর, ৩। আরাফাত মুন্সী(১৯),
পিং- জামাল মুন্সী, মাতা-আসমা বেগম, সাং- টুটপাড়া তালতলা
হাসপাতালের সামনে(দ্বীপ স্টোর এর পাশে), ৪। বিশ^জিৎ সাহা(১৯), পিং-
দিলীপ কুমার সাহা, মাতা-দূর্গা রানী সাহা, সাং- তালেশ^র, থানা-
কচুয়া, জেলা-বাগেরহাটদেরকে গ্রফতার করেন। গ্রেফতার পূর্বক আসামীদের
হেফাজত হতে সর্বমোট ৪০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট
উদ্ধার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে রূপসা
থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।