নিউজ ডেস্কঃ
দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার।বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত ।
এই সিদ্ধান্ত গতকাল শুক্রবার রাত ১২টা থেকেই কার্যকর করার ঘোষণা দেয়া হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনলাইন ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, পেট্রোল ১৩০ টাকা এবং অকটেন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ডিজেল ও কেরোসিন ৮০ টাকা, পেট্রোল ৮৬ টাকা এবং অকটেন ৮৯ টাকা। এক্ষেত্রে ডিজেল ও কেরোসিনে বাড়ল ৩৪ টাকা, পেট্রোলে ৪৪ টাকা এবং অকটেন ৪৬ টাকা। এক লাফে জ্বালানি তেলেরে দাম প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি করায় আরও কঠিন হয়ে উঠবে জনজীবন।
এরমধ্যে ডিজেল ও কেরোসিনে বেড়েছে ৪২.৫ শতাংশ এবং অকটেন ও পেট্রোলে বেড়েছে ৫১ শতাংশ। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির এ ঘোষণার পর রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নেয়ার জন্য মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের ভিড় দেখা যায়।
এর আগে শুক্রবার বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ডিজেল, পেট্রোল, অকটেন ছাড়াও গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেন, বিদ্যুতের দাম সমন্বয়ের ব্যাপারে আমরা অপেক্ষায় আছি, গ্যাসের ব্যাপারে আমরা আরেকটা সমন্বয়ে যেতে চাচ্ছি এবং আমরা মনে করছি, তেলেরও একটা সমন্বয় হওয়া উচিত।