আজ এইডস দিবস

আজ ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষ্যে খুলনা সিভিল সার্জন দপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল নয়টায় খুলনা সিভিল সার্জন অফিস চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হবে এবং পরে সিভিল সার্জনের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘কমিউনিটির আমন্ত্রণ, এইডস হবে নিয়ন্ত্রণ’। খবরঃবিজ্ঞপ্তিত্র