খুলনা সিটি কর্পোরেশন নগরবাসীর সেবা দানের মূল প্রতিষ্ঠানঃ সিটি মেয়র 

কেসিসি’র নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন শেখ-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নগরবাসীর পরিপূর্ণ সেবা নিশ্চিত করতে কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। কেসিসিকে নগরবাসীর সেবা দানের মূল প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, এ প্রতিষ্ঠানের সকল কাজে স্বচ্ছতা ও জাবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। কোন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম ও অসাদচারণের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

সিটি মেয়র আজ বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি’র নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন শেখ-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতা করছিলেন। বিদ্যুৎ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

উল্লেখ্য, জাহিদ হোসেন শেখ ২৪ আগস্ট ১৯৯২ সালে সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে কেসিসি’তে কর্মজীবন শুরু করেন এবং ২০০৮ সালে তিনি নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে পদোন্নতি লাভ করেন। ০৩ ডিসেম্বর ২০২২ তারিখ তিনি পিআরএল গ্রহণ করেন এবং দীর্ঘ কর্মজীবন থেকে আজ অবসর গ্রহণ করেন।

সিটি মেয়র বিদায়ী নির্বাহী প্রকৌশলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন সেবা দানের েেত্র তিনি দায়িত্বশীল ছিলেন। তিনি বিদায়ী এ কর্মকর্তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম, আইটি ম্যানেজার শেখ হাসান হাসিবুল হক, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো: মোস্তাফিজুর রহমানসহ বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।খবরঃ বিজ্ঞপ্তির