খুলনাস্থ মোসলেম স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন কেএমএস স্পোটিং ক্লাব

১১তম মোসলেম স্মৃতি মিনিবার ফুটবল
টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা সম্পন্ন। গত ২০
অক্টোবর খালিশপুর জোরাগেট মহাজের কলোনী বালির
মাঠে শুরু হওয়া ১১তম মোসলেম স্মৃতি মিনিবার
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল ১৭ নভেম্বর শুক্রবার
বিকেল সাড়ে তিনটায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে
দিয়ে শেষ হয়। টুর্নামেন্টে মোট ৩২টি দল
অংশগ্রহণ করে। ফাইনালে জয়ের লক্ষে মাঠে কেএমএস
স্পোটিং ক্লাব ও বিয়ান একাদশ-এর গোল শুন্য হাড্ডা-
হাড্ডি লড়াইয়ে পেনাল্টি শুট আউটে ২-০ গোলে জয়ের
লক্ষে পৌছান কেএমএস স্পোটিং ক্লাব।
মোসলেম স্মৃতি ক্রীড়া চক্রের সভাপতি মোঃ মনিরুল
ইসলাম সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে
ট্রফিতুলে দেন সাবেক ক্রিকেটার ও বিশিষ্ট সমাজ
সেবক কাজী ফয়েজ মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর
যুবলীগ নেতা মোঃ মাসুদ পারভেজ, সাবে ছাত্র নেতা
চয়ন কান্তি বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন
৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক
শেখ মনিরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা মোঃ রবিউল

ইসলাম, মিঠুন বিশ্বাস পাপ্পু, খান মোঃ শামীম
হোসেন প্রমুখ।খবরঃ বিজ্ঞপ্তির