মনোনয়ন ফরম কিনলেন দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী তফসিল অনুযায়ী নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল শেখ, টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল শেখ।

আজ শনিবার (১৮ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। শেখ হাসিনার নিজের এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর আগে তিনি সকাল ১০ টা ১২ মিনিটে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন, সভাপতি মণ্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ ৩ আসনের কোটালীপাড়া ও টুংগীপাড়া আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনলাইন।

দলীয় প্রধানের মনোনয়ম ফরম কেনার মধ্য দিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হল টানা তিন মেয়াদে ক্ষমতায় দলটির। এদিন সকালে কার্যালয়ে পৌঁছে দোতলায় স্থাপিত ঢাকা বিভাগের বুথ থেকে ৫০ হাজার টাকায় মনোনয়ন ফরম সংগ্রহ করেন শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলেন তিনি।