প্রতিবেদকঃ
খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে ডুমুরিয়া থানা
এলাকা হতে ২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ২ পিচ
ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার।
খুলনা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান
পিপিএম-সেবা এর নির্দেশে গতকাল শুক্রবার রাত ১০ টা ৫৫ মিনিটের দিকে ডিবি পুলিশের একটি বিশেষ দল ডুমুরিয়া থানা এলাকায়
মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে
ডুমুরিয়া থানাধীন নরনিয়া গ্রামস্থ জনৈক হাফিজুল এর চা-পান দোকানের সামনে থেকে নারায়ন দাস (২৭), পিতা-বিমল দাস, সাং-ছোট পাতরা, থানা-
কেশবপুর, জেলা-যশোর, ২। মোঃ আব্দুল হালিম গাজী (৩৮), পিতা-মোঃ
আনছার আলী গাজী, সাং-নরনিয়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনাদ্বয়কে
গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে
২০ পিচ
ইয়াবা ট্যাবলেট ও ২ পিচ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্বার করেন। এ
সংক্রান্তে এসআই/ শেখ ইমরুল করিম বাদী হয়ে ডুমুরিয়া থানায়
এজাহার দায়ের করেন। উল্লেখ্য যে, ২ নং আসামী আব্দুল হালিম গাজী
একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে মাদক মামলাসহ সর্বমোট ৬
টি মামলা রয়েছে।