খুলনা মহানগরীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (৮-১৪ অক্টোবর) পালিত হবে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আগামীকাল রবিবার সকাল সাড়ে ৯টায় কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করবেন।
জাতীয় এ কর্মসূচির আওতায় মহানগরীর মাধ্যমিক পর্যায়ের ১’শ ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৬ বছর বয়সী এবং ৩’শ ৬২টি প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৫ থেকে ১২ বছর বয়সী সর্বমোট ১ লক্ষ ৪৯ হাজার ২’শ ১১ জন শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।খবরঃ বিজ্ঞপ্তির