বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রেসক্লাবের নির্বাহী সভায় আহবান 

সব দপ্তরে বিদ্যুত ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আহবানকে স্বাগত জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শনিবার সকালে খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অষ্টম সভায় মাননীয় প্রধানমন্ত্রীর এই আহবানের প্রতি স্বাগত জানিয়ে ক্লাবের সদস্য ও খুলনাবাসীর প্রতি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া সভায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করে খুলনায় চলমান জুয়া খেলা বন্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সভায় আলোচনায় বলা হয়, খুলনা সদর থানার আওতাধীন নগরীর ফুলমার্কেটের কাছে জাহান মঞ্জিল, ৪০ সিমেট্রি রোডে (বেনী বাবু রোড) অবস্থিত ভাড়া বাড়ির নিচতলায় এখনও প্রতিদিন জুয়ার আসর বসে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে যেখানে ক্যাসিনো ও জুয়ার আসর বন্ধ করা হয়েছে সেখানে ঐ স্থানে প্রতিদিন জুয়ার আসর চলে। যার কারণে খুলনা সম্পর্কেও জনগণের মধ্যে ভ্রান্ত ধারণার সৃষ্টি হয় এবং খুলনার ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। তাই, এই জুয়ার আসর বন্ধের জন্য খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়াও সভায় ক্লাবের উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মামুন রেজা।

সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান ও এস এম জাহিদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু ও হাসান আহমেদ মোল্লা, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, এ এইচ এম শামিমুজ্জামান, শেখ তৌহিদুল ইসলাম তুহিন ও সুনীল কুমার দাস, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সনি,  মো: তরিকুল ইসলাম, শেখ মাহমুদ হাসান সোহেল, মোঃ হাবিবুর রহমান, শেখ মোঃ সেলিম, মোঃ আঃ হালিম  প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির