১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান সফল করার লক্ষে নগরীর ৩নং ওয়ার্ড কৃষকলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ৩নং ওয়ার্ডে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর কৃষকলীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি। বিশেষ অতিথি ছিলেন মহানগর কৃষক লীগের সদস্য সচিব অধ্যা. এ বি এম আদেল মুকুল। ৩নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আমিন গাজীর পরিচালনায় এসময়ে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কৃষক লীগ নেতা মো. সেলিম মোল্যা, মো. হালিম আকন, অনিক রায়, আবু নাঈম, লুৎফর রহমান, শেখ শামসুদ্দোহা বাঙালী, আবু হাসান, গাজী মুজিবুর রহমান, মো. কেরামত আলী, মো. মিজান, রনজিত বিশ্বাস, মো. এসকেন্দার, রাজা মিয়া, আনিস মিয়া, পুষ্প মিয়া প্রমূখ।খবরঃ বিজ্ঞপ্তির