রূপসা থানা এলাকা হতে ২৫ পিচ ইয়াবাসহ ১ জন গ্রেফতার

প্রতিবেদকঃ
খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে রূপসা থানা এলাকা হতে ২৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার।
খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল রাত ১০ টা ৪৫ মিনিটের দিকে খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি দল রুপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে রূপসা থানাধীন বাধাল গ্রামের ধৃত আসামীর মালিকানাধীন চটপটি ও ফুসকা বিক্রয়ের দোকানের ভিতর থেকে লিপন মল্লিক (২৮)কে ২৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিপন খুলনাস্থ রুপসা থানার বাধাল গ্রামের মৃত আমির হোসেন মল্লিকের সন্তান।এ সংক্রান্তে এসআই/ মোঃ হাসানুজ্জামান বাদী হয়ে রূপসা থানায় এজাহার দায়ের করেন।