স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষে আগামী ১৫ আগস্ট খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৮টায় নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, সকাল ৯টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ওপর প্রমাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য ‘ক’ বিভাগের (প্লে থেকে নার্সারী শ্রেণি) শিক্ষার্থীদের জন্য বিষয় উম্মুক্ত রেখে ‘খ’ বিভাগের (১ম ও ২য় শ্রেণি) শিক্ষার্থীদের জন্য ‘আমাদের মুক্তিযুদ্ধ’, ‘গ’ বিভাগের (৩য় থেকে ৫ম শ্রেণি) শিক্ষার্থীদের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি’ এবং রচনা প্রতিযোগিতার জন্য ‘ঘ’ বিভাগের (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি) শিক্ষার্থীদের জন্য ‘বঙ্গবন্ধুর জবিন ও কর্ম ’ ও ‘ঙ’ বিভাগের (৯ম ও ১০ম শ্রেণি) শিক্ষার্থীদের জন্য ‘জাতী শোক দিবসের তাৎপর্য’ শীর্ষক বিষয় নির্ধারণ করা হয়েছে। খবর; বিজ্ঞপ্তির