‘৭৫ এর খুনিরা পূণঃরায় একত্রিত হয়ে যড়যন্ত্র শুরু করেছেঃ শেখ হারুন

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশিদ বলেছেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি এবং ১৯৭৫ সালের খুনিরা পূণঃরায় একত্রিত হয়ে যড়যন্ত্র শুরু করেছে। এদেশের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। বিএনপি-জামায়াত বিদেশীদের কাছে ধন্যা দিয়ে এদেশের ভাবমূর্তি বিনষ্ট করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে সহজে মেনে নিতে পারছে না। তারা দেশের স্থিতিশীল পরিবেশ নষ্ট করে দেশ বিরোধী যড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবন্ধভাবে শেখ হাসিনাকে পূনঃরায় ক্ষমতায় আনতে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
গতকাল শনিবার বিকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফুলতলা উপজেলা শাখা আয়োজিত স্থানীয় শহীদ আসাদ রফি গ্রন্থাগার চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগ সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ।
প্রধান বক্তার বক্তৃতায় চৌধুরী রায়হান ফরিদ বলেন, খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করে বাঙালি জাতিকে কলঙ্কিত করেছে। খুনিরা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাঙালির বুকে কাল দাগ লাগিয়েছে। বঙ্গবন্ধুর পলাতক খুনীরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক তাদের খুঁজে বের করে বিচারের রায় কার্যকরের দাবি জানান।
উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি এস কে আলী ইয়াছিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ প্রিন্সের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগর সহ-সভাপতি বিএমএ সালাম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃনাল হাজরা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, যুগ্ন সম্পাদক আবু তাহের রিপন, কামরুজ্জামান নান্নু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু ও  সরদার মনিরুল ইসলাম, গোলাম সারওয়ার মুন্সী, আশরাফুল আলম কচি, হারুন আর রশীদ, এস এম মুশফিকুর রহমান সাগর, তরিকুল ইসলাম সুমন, হাবিবুল্লাহ বাহার হাবিব, শেখ রেজাউল করিম রেজা, মারুফুজ্জামান ড্যানি, জাকিয়ার রহমান ওমান, নাভিদ গজনবী, মোঃ আমিরুল ইসলাম বাবু, আমিনুল ইসলাম শাওন, এস এম সাদিক মামুন, মোল্যা হেদায়েত হোসেন লিটু, গোলাম সরোয়ার মুন্সি, সাবেক ছাত্রনেতা আশরাফুল আলম কচি, এস কে মিজানুর রহমান,  এস রবীন বসু, সজীব হাসান ভুইয়া লিটু, বেগম শামছুন্নাহা, সাহিদা ইসলাম নয়ন, শাপলা সুলাতানা লিলি, দীপ পান্ডে বিশ্ব, কৃষক লীগ নেতা সৈয়দ তুরাণ প্রমুখ।খবরঃ বিজ্ঞপ্তির