আ’লীগ নেতা শেখ নাজিবুর রহমান নাজুর মৃত্যুতে জেলা যুবলীগের শোক

ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, খুলনা মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহামুদুর রহমান রাজেশের পিতা শেখ নাজিবুর রহমান নাজু (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতালে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন অগ্নাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা গতকাল শনিবার নিরালা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়।
এদিকে শেখ নাজিবুর রহমান নাজুর মৃত্যুকে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ ও সাধারণ সম্পাদক ইঞ্জি: মাহফুজুর রহমান সোহাগ।