প্রতিবেদকঃ
খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে পাইকগাছা থানা এলাকা হতে ২০০ মাদকদ্রব্য গাঁজাসহ ১ জন গ্রেফতার।গতকাল বেলা ৩ টা ৩৫ মিনিটের দিকে খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল পাইকগাছা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান
পরিচালনাকালে পাইকগাছা গড়েরাবাদ সাকিনস্থ মোল্যা বাড়ির সাকোর উপর থেকে মোঃ আব্দুল্লাহ মোল্যা (৩৬)কে ২০০ গ্রাম গাজাসহ আটক করে। এ সংক্রান্তে এসআই/বিষ্ণুপদ হালদার বাদী হয়ে পাইকগাছা থানায় এজাহার দায়ের করেন। উল্লেখ্য যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে উক্ত মামলাসহ সর্বমোট ৩ টি মাদক আইনে মামলা রয়েছে।