নিউজ ডেস্কঃ
আজ ৬ জুলাই ‘২৩ বৃহস্পতিবার দুপুর ২ টায় টুংগি পাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং নবনির্বাচিত মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট কাজি আমিনুল হক এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।এ ছাড়া থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ উক্ত শ্রদ্ধা নিবেদন অনুসঠানে উপস্থিত ছিলেন।