শেষ হল খুলনায় দুই দিনব্যাপী তথ্যমেলা ২০২৩

‘জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন খুলনা ও
সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা’র যৌথ আয়োজনে খুলনা নগরীর গোলক মনি শিশু পার্ক
চত্বরে দুই দিনব্যাপী তথ্যমেলার সমাপনি দিন ২১ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ দিনব্যাপী কুইজ, বিতর্ক
প্রতিযোগিতার পাশাপাশি বিকাল ৪.০০ তার সময় শুরু হয় আলোচনা অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী।
সনাক-খুলনা এর সভাপতি জনাব এ্যাড. কুদরত-ই-খুদা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব এস.এম.মুনিম লিংকন,
সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব তানভীর
আহমদ, খুলনা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি জনাব ফারুক আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন
সনাক-খুলনা এর সহ সভাপতি জনাব রমা রহমান, জনাব মনোয়ারা বেগম, জনাব রহমান, নাসরিন
হায়দার, ক্লাস্টার কোঅর্ডিনেটর, সিভিক এনগেজমেন্ট বিভাগ, টিআইবি, জনাব ফিরোজ
উদ্দিন সহ সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সেবা
গ্রহীতা এবং এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ। প্রধান অতিথি এই আয়োজনে অংশগ্রহণকারী
সকল প্রতিষ্ঠানকে ধন্যবাদ দিয়ে বলেন তথ্য অধিকার মেলা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামীতেও এই মেলা আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত
করেন। অনুষ্ঠানের শেষে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার
বিতরণ করা হয়। স্কুল পর্যায়ে নগরীর সরকারি করনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করা
বিতর্কে চ্যাম্পিয়ন হয় খুলনা পাবলিক কলেজ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে সরকারি ব্রজলাল
কলেজকে পরাজিত করে মজিদ মেমোরিয়াল সিটি কলেজ চ্যাম্পিয়ন হয়। মেলায় তথ্য প্রদান ও
সক্রিয়তার উপর ভিত্তি করে সেরা স্টলের পুরষ্কার অর্জন করে যথাক্রমে ওজোপাডিকো, খুলনা, খুলনা
সিটি কর্পোরেশন এবং বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান দলিত। এছাড়া দুর্নীতি বিরোধী কুইজ
প্রতিজগতায় বিজয়ী ১০ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও সম্মানীয়
অতিথিগণ সকলের হাতে পুরষ্কার তুলে দেন। সবশেষে অনুষ্ঠানের সভাপতি জনাব এ্যাড. কুদরত-ই-
খুদা বলেন মানুষের মধ্যে তথ্যে নেওয়ার সংস্কৃতি নির্মাণ এবং দুর্নীতি প্রতিরোধে এটি
গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।খবরঃ বিজ্ঞপ্তির