খুলনায় শীতার্তদের মধ্যে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

 

বুধবার খুলনার বটিয়াঘাটা উপজেলার ২টি ইউনিয়নে গরীব,দুস্থ ও শীতার্তদের মধ্যে খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের সুখদাড়া বাজার চত্তরে এবং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চত্তরে ৩শতাধিক কম্বল বিতরণ করা হয়।

উভয় স্থানে কম্বল বিরতণকালে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদ ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল । কম্বল বিতরণকালে সুখদাড়া বাজার চত্তরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরখালী ইউনিয়নের পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এস এম ফরিদ রানা এবং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চত্তরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম হাওলাদার।

কম্বল বিতরণকালে শেখ হারুনুর রশীদ বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বদাই আতর্ মানবতা সেবায় নিয়োজিত। যে কোন দুর্যোগ দুর্বিপাকে জনগণের পাশে এসে দাঁড়ায় রেড ক্রিসেন্টের কর্মী ও স্বেচ্ছাসেবকরা। শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ এই কার্যক্রমেরই অংশ। ভবিষ্যতেও যে কোন পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা অঞ্চলের অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে।

ছবির ক্যাপশন ঃ বুধবার বটিয়াঘাটা উপজেলার সুখদাড়া বাজার চত্তরে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করছেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ। খবরঃ বিজ্ঞপ্তির