প্রধানমন্ত্রী কাউন্টারে টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করেছেন

 

নিউজ ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার (১৪ জুন) গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ পরিদর্শন করেছেন।

এসময় হাসপাতালের কাউন্টারে নির্ধারিত ফি জমা দিয়ে প্রধানমন্ত্রী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। অনলাইন।

এসময় তিনি হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের পরিচালনা বোর্ডের সদস্য, চিকিৎসক এবং নার্সদের সঙ্গে কথা বলেন এবং গ্রুপ ছবিতে অংশগ্রহণ করেন।