সম্প্রতি প্রকাশিত ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে অনন্য সাফল্য অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের প্রাণঢালা সংবর্ধনা জানালো খুলনার প্রাণকেন্দ্রে অবস্থিত ইউসেপ মহসীন খুলনা টেকনিক্যাল স্কুল। বৈকালিস্থ ইউসেপ খুলনা অঞ্চলের নিজস্ব ক্যাম্পাসে ২৬ আগস্ট শনিবার বিকেলে এই প্রাণবন্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউসেপ খুলনা ও বরিশাল অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ বোর্ড অব গভর্নরস এর সদস্য ও জাতীয় রাজস্ব বোর্ড এর সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ।
শত শত মেধাবী শিক্ষার্থীর পদচারণায় মুখরিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় এর অর্থনীতি ডিসিপ্লিন এর প্রফেসর ড. শাহ্নেওয়াজ নাজিমুদ্দিন আহ্মেদ, সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ড. মিজানুর রহমান, বিশ্বাস প্রোপার্টিজের সিইও এবং ইউসেপ খুলনার অ্যাডভাইজরি কাউন্সিলের ভাইস চেয়ারপার্সন মো: আজগর বিশ্বাস তারা, মিতালী ফুডস লিঃ এর পরিচালক ইসতিয়াক আহমেদ আকন্দ, অ্যাডভোকেট বি, এম, রেজাউল করিম, ব্যবস্থাপনা পরিচালক, হ্যানসেং পেপার এন্ড এক্সেসরিজ ইন্ডাস্ট্রীজ লিঃ এবং ইউসেপ বাংলাদেশ এর পরিচালক, ফাইন্যান্স এন্ড কমপ্লাইন্স নাজমুন নাহার। অ ফেলে নয়, সকলকে সাথে নিয়েই আমরা উন্নতি করতে চাই, এটাই কারিগরি শিক্ষার মূলমন্ত্র’
বিশেষ অতিথির বক্তব্যে ড. শাহ্নেওয়াজ নাজিমুদ্দিন আহ্মেদ বলেন, বলেন বিশ্বে সবচেয়ে বড় বৈষম্য হলো ধন সম্পদের বৈষম্য। দারিদ্রের মূল কারন হলো সম্পদের অসম বন্টন। কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে দক্ষ মানব সম্পদে গড়ে তুলে বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে।
প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, কৃতি শিক্ষার্থী গড়ার পিছনে বাবা মা ও অভিভাবকদের অবদান রয়েছে। তিনি বলেন, আদর্শ মানুষ গড়ে তুলতে হলে শেকড় থেকে তাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে যেন সামান্য ঝড় বাতাসে উপড়ে না যায়। তিনি আরো বলেন, জিপিএ ৫ পাওয়া মানে জীবনে সবকিছু পাওয়া নয়, এটি জীবনের একটি অধ্যায় মাত্র। জীবনে সফল হতে হলে ত্যাগ-তিতিক্ষা, কষ্ট ও সাধনা করেই জয়ী হতে হবে।
অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিবৃন্দ ‘ইউসেপ মিনহাজ হল’ এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। বিশ্বাস প্রোপার্টিজ ও ইউসেপ বাংলাদেশ এর যৌথ অর্থায়নে নির্মিতব্য এ আবাসিক হলে ৫০ জন শিক্ষার্থী আবাসিক সুবিধা গ্রহণ করে পড়ালেখা চালিয়ে যেতে পারবে।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। খবরঃ বিজ্ঞপ্তির