জেলা ডিবি পুলিশের ফুলতলা এলাকা হতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার

নিউজ ডেস্কঃ
খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে ফুলতলা
থানা এলাকা হতে অনলাইন জুয়ার এজেন্ট মোঃ শাহারাফ মোল্যা (২৭)
গ্রেফতার।

খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল গতকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে

ফুলতলা থানা এলাকায় মাদকদ্রব্য ও বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান
পরিচালনাকালে ফুলতলা
থানাধীন দামোদর গ্রামস্থ ফুলতলা বাজার সংলগ্ন জনৈক নান্নু ভুইয়ার
বিসমিল্লাহ সুপার মার্কেটের প্রধান গেইট এর উত্তর পার্শ্ব হতে
মোঃ শাহারাফ মোল্যা (২৭)কে গ্রেফতার করে । গ্রেফতারকৃত শাহারাফ মোল্যা অসৎ উদ্দেশ্যে মোবাইল
ফিন্যানসিয়াল সার্ভিস বিকাশ/নগদ এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের
অনুমতি ব্যতীত আইনানুগ কর্তৃত্ব বহির্ভূত ভাবে ই-ট্রানজেকশনের
মাধ্যমে এজেন্ট হিসেবে অনলাইন জুয়া খেলা
পরিচালনা করে থাকে। এ সংক্রান্তে এসআই/ শেখ ইমরুল করিম বাদী হয়ে
ফুলতলা থানায় এজাহার দায়ের করেন