বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আয়োজিত ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে ০৮ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং পদসংশ্লিষ্ট বিষয়ে লিখিত পরীক্ষা আগামী ১০, ১১, ১৫ ও ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত খুলনা মহানগরীর বয়রা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে এবং নির্বিঘেœ সম্পন্নের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের আইন-শৃঙ্খলারক্ষার্থে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনার প্রদত্ত ক্ষমতাবলে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে দুইশত গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করেছে। উক্ত আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির