অদ্য ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খেলাফত শ্রমিক মজলিস খুলনা মহানগরীর আহ্বায়ক মাওলানা তালুকদার আবু মুসা এর সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ মাওলানা শেখ আব্দুল্লাহ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন জেলা সদস্য সচিব মোঃ আবুল কাশেম ।
এসময় আরোও উপস্থিত ছিলেন মোঃ শাহেদুজ্জামান, মাওলানা রোকনুজ্জামান, মাওলানা ওয়ালিউল্লাহ, মোঃ শরিফুল, মোঃ জুয়েল, মোঃ আবু মুসা, মোঃ আহাদ আলী প্রমুখ
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের মর্যাদা রক্ষা করতে হবে এবং স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। খবরঃ বিজ্ঞপ্তির