খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে সেবা গ্রহীতাদের হার উল্লেখযোগ্য ভাবে বেড়েছে

স্বাস্থ্য খাতের সেবাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক),
খুলনার আয়োজনে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, খুলনা তত্ত্বাবধায়কের সাথে ৩০ নভেম্বর ২০২৫,
সকাল ৯ঃ০০ টায় তত্ত্বাবধায়ক এর কার্যালয়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সনাক-খুলনা এর স্বাস্থ্য
বিষয়ক উপ কমিটির আহ্বায়ক জনাব মোঃ আসাফুর রহমান কাজল এর সভাপতিত্বে সভায় প্রধান
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসপাতাল এর তত্ত্বাবধায়ক জনাব ডাঃ গাজী রফিকুল ইসলাম।
শুরুতেই অধিপরামর্শ সভার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করা হয় এবং প্যাক্টঅ্যাপ এর মাধ্যমে সংগৃহীত তথ্য এবং
কমিউনিটি অ্যাকশন সভা থেকে প্রাপ্ত হাসপাতালের সেবা সম্পর্কে যে সকল সমস্যা উঠে এসেছে
তা উপস্থাপন করা হয়। এটার পাশাপাশি সেবা ব্যবস্থার উন্নয়নে ইতোমধ্যে যে সকল কার্যক্রম সম্পন্ন
হয়েছে তা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক জনাব ডাঃ গাজী রফিকুল ইসলাম বলেন- ্#৩৯;দিন দিন হাসপাতালে
সেবা গ্রহীতাদের হার বেড়েই চলেছে, এখন গড়ে প্রায় ১২০০ রোগীকে সেবা প্রদান করছে সদর
হাসপাতাল, যা আমাদের সক্ষমতাকে ছাড়িয়ে গেছে। এই অবস্থা অব্যাহত থাকলে আমাদের সার্বিক
বাজেট আগামী অর্থবছরে বাড়াতে হবে। চিকিৎসকদের শূন্য পদ পূরণ, পরীক্ষা-নিরীক্ষার জন্য বিভিন্ন
যন্ত্রপাতি বাড়ানো এবং সেবার সাথে যুক্ত জনবল বাড়াতে হবে। এসব নিশ্চিত করা না গেলে
আগামীতে আমরা আরও বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়ব্#ো৩৯;।
সভাপতির বক্তব্যে জনাব মোঃ আসাফুর রহমান কাজল বলেন ্#৩৯;সেবা প্রত্যাশিতদের হার বৃদ্ধি মানে আমরা
বুঝি এই হাসপাতালের সেবার উপর জনগণের আস্থা বেড়েছে। এটাকে সনাক-খুলনা, টিআইবি
ইতিবাচক বলে মনে করছ্#ে৩৯;। তিনি দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্য সেবা পাওয়া নিশ্চিত করা
এবং সেবার মান বৃদ্ধিতে সনাক খুলনা অতীতের মতো এখনো সকল ধরনের সহযোগিতা অব্যাহত
রাখবে। আজকের সভায় যে সকল সমস্যা সামনে এসেছে তা সমাধানের জন্য কর্তৃপক্ষকে তিনি
অনুরোধ করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ দেন। অধিপরামর্শ সভায় বিশেষ অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসক জনাব ডাঃ এস এম মুরাদ হোসেন, উপ সেবা
তত্ত্বাবধায়ক হাসিনা পারভিন, হাসপাতালের বিভিন্ন বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকবৃন্দ, সনাক
সদস্য জনাব অশোক কুমার সাহা ও সঞ্জয় কুমার সাহা, এসিজি সমন্বয়ক শাফনা আক্তার, সহ সমন্বয়ক
মারজান আক্তার, ইয়েস দলনেতা অনিক সাহা সহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, এসিজি এবং
ইয়েস সদস্য। খবরঃ বিজ্ঞপ্তির