হাস্যোজ্জ্বল ডোনাল্ড ট্রাম্পের এক পাশে মুহাম্মদ ইউনূস

US President Donald Trump and First Lady Melania Trump pose for a picture with Bangladesh Chief Adviser Professor Muhammad Yunus and his daughter Deena Yunus during a reception hosted by the US President on September 23 in New York.

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় আজ শনিবার ভোরে এ ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা যায়, হাস্যোজ্জ্বল ডোনাল্ড ট্রাম্পের এক পাশে রয়েছেন তাঁর স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, অন্য পাশে মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পাশে রয়েছেন তাঁর মেয়ে দিনা ইউনূস। তিনি শাড়ি পরে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন।

ক্যাপশনে লেখা রয়েছে, ছবিটি গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তোলা। – প্রথম আলো । ২৭.৯.২৫ ইং

 

PUBLIC REACTION

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম রিপাবলিকান পার্টির মনোনীত নির্বাচিত প্রেসিডেন্ট।

ক্লিনটন ফাউন্ডেশনে অনুদান দাতাদের মধ্যে ড. ইউনুসের নাম-শিরোনামে বিবিসি বাংলায় (২৪ অগাস্ট ২০১৬) রিপোর্ট প্রকাশিত হয়।

বিবিসির ওই রিপোর্টে এপি বলছে, এ সময় গ্রামীণ আমেরিকা, যে সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন মি. ইউনুস, ক্লিনটন ফাউন্ডেশনে এক লাখ থেকে আড়াই লাখ ডলার অনুদান দিয়েছে। গ্রামীণ রিসার্চ নামের আরেকটি প্রতিষ্ঠান,যেটির চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন মি. ইউনুস, সেই প্রতিষ্ঠান থেকেও ২৫ হাজার থেকে ৫০ হাজার ডলার অনুদান দেয়া হয়েছে।

মোহাম্মদ ইউনুস বরাবরই মার্কিন ডেমোক্রেট পার্টির অনুসারি একজন সামাজিক ব্যাবসায়ী হিসাবে বিশ্ব পরিমণ্ডলে পরিচিত।অথচ ২০২৫ এ প্রেসিডেন্ট ট্রাম্প সেই ব্যক্তির সাথে হয়তো বানিজ্যিক ও ভু-রাজনিতির স্বার্থে ড.ইউনুসের সাথে সক্ষতা করলেন।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প এবারকার প্রেসিডেন্ট নির্বাচন পূর্বক ড. ইউনুসের বিষয়ে টুইট বার্তায় সমালোচনা করেছিলেন। ওই সমালোচনার মুখ্য কারণ হিসাবে ভারতের মোদী সরকারের সাথে আরও সক্ষতাই মুল লক্ষ ছিল।পাশাপাশি ভারতীয় বংশদ্ভুত মার্কিন ভোট ব্যাংকে লক্ষ করে ট্রাম্পের সেই টুইট বার্তাকে কাজে লাগিয়ে ছিলেন।