স্বাস্থ্য খাতের সমতা; স্বাস্থ্য খাতের অসমতা উপলব্ধি ও দূরীকরণ শীর্ষক সেমিনার ঢাকা, বাংলাদেশ ৪ নভেম্বর, ২০২৩: ড্যাটাস্কেপ রিসার্চ অ্যান্ড কলসানটেনসি লিমিটেড ঢাকায় “স্বাস্থ্য খাতের সমতা; স্বাস্থ্য খাতের অসমতা উপলব্ধি ও দূরীকরণ শীর্ষক একটিই সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারের মডারেটর দায়িত্ব পালন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির রিসার্চ অ্যান্ড ট্রেনিং ডিরেক্টর , ড. হাসনাত এম. আলমগীর, পিএইচডি। বিজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন , শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. জামাল উদ্দিন, এডিবি -এর হ্যালথ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেমোগ্রাফিক এক্সপার্ট ড. মোঃ কাফিল আহমদ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস-এর সহযোগী অধ্যাপক আল জামাল মোস্তফা তমাল।আলোচক বৃন্দের আলোচনায় উঠে এসেছে প্রান্তিক পর্যায়ের জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সেবার বিশাল বৈষম্য ও মৌলিক স্বাস্থ্য জ্ঞানের স্বল্পতা সহ শ্রেণী ভিত্তিক স্বাস্থ্য সেবার বৈষম্য মূলক পলিসি সমূহ। এছাড়াও প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য সেবার বৈষম্য দূরীকরণে স্থানীয় পর্যায়ের স্বাস্থ্য সেবার কেন্দ্র সমূহের সুযোগ-সুবিধা বৃদ্ধি সহ ডাক্তারদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার উপর জোর দিয়েছেন। সমাপনী বক্তব্যে ড. জামাল উদ্দিন বলেন, এন্টিবায়োটিকের ব্যবহার কমাতে হবে এবং চিকিৎসদের জন্য পৃথক ডাটাবেজ তৈরি করে পুরো স্বাস্থ্য খাতকে ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসতে হবে, যেখানে প্রত্যেক রোগীর সমস্ত রেকর্ড সংরক্ষিত থাকবে। খবরঃ বিজ্ঞপ্তির