সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ
আগামী দুই মাসের জন্য সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা।

রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তথ্যঃ অনলাইন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর ১২(১) ধারা অনুযায়ী দুই মাসের (৬০ দিন) জন্য এই ক্ষমতা দেয়া হচ্ছে।তবে মেট্রোপলিটন এলাকায় এই দায়িত্ব প্রযোজ্য নয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এ ম্যাজিস্ট্রেসি (বিচারিক) ক্ষমতা সারা দেশে প্রয়োগ করতে পারবেন। তারা ‘ফৌজদারী কার্যবিধির, ১৮৯৮’ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন।