সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ 

নিউজ ডেস্কঃ

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তৃতীয় দিন ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা ।

 

 ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকালে এ কর্মসূচি শুরু হয়। এতে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে।

 

অবরোধ চলাকালে আন্দোলনকারীরা বলেন, আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার বিষয়টি তাঁরা কোনোভাবেই মানবেন না।

 

জানা গেছে, ‘আজ ভোর থেকে দুটি মহাসড়কেই কয়েক শ মানুষ বসে আছে। তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাস্তা না ছাড়ার ঘোষণা দিয়েছে।