সিটি কলেজ রি-ইউনিয়ন উপলক্ষে মেয়রের সাথে আলোচনা আজ

সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ৫৮ বছর পূর্তিতে প্রথম রি-ইউনিয়ন আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ রোববার সকাল সাড়ে ১০টায় কলেজের রি-ইউনিয়নের ভেন্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা খুলনা সিটি করপোরেশনের মেয়র প্রাক্তন ছাত্র তালুকদার আবদুল খালেকের সাথে জরুরী সভা অনুষ্ঠিত হবে। সভায় অংশ গ্রহণ করার জন্য নির্ধারিত সময়ের মধ্যেই খুলনা শহীদ হাদিস পার্ক মিনারের সামনে উপস্থিত হওয়ার অনুরোধ করেছে সিটি কলেজ রি-ইউনিয়ন উদযাপন কমিটির আহ্বায়ক শেখ মোঃ জাহাঙ্গীর আলম ও সঞ্চালনা করেন সদস্য সচিব তসলিম আহমেদ আশা। খবরঃ বিজ্ঞপ্তির