সালমান এফ রহমান এক মামলায় জামিন

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম ফরমানুল ইসলামকে নির্যাতন, প্রাণনাশের হুমকি এবং জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৪ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম পাঁচশ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সালমান এফ রহমানের স্বার্থসংশ্লিষ্ট তিস্তা সোলার প্রকল্পের জন্য প্রায় ১৮৫ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় এক হাজার ৪০০ কোটি টাকার ঋণ অনুমোদনের জন্য বিআইএফএফএলের তৎকালীন সিইও এস এম ফরমানুল ইসলামের ওপর চাপ প্রয়োগ করা হয়। এছাড়া বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য নীতিমালা উপেক্ষা করে ঋণ ও বিনিয়োগ সুবিধা দেওয়ারও চাপ দেওয়া হয়েছিল।