সারাদেশের মধ্যে যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

ফাইল ছবি।

আবহাওয়া ডেস্কঃ
সারাদেশের মধ্যে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।আজ সোমবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির আবহাওয়া দপ্তর এ তাপমাত্রা রেকর্ড করেছে।

যশোর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

গত দুই সপ্তাহ ধরে যশোরসহ খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে এ বিভাগের যশোর ও চুয়াডাঙ্গায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। যশোর ও চুয়াডাঙ্গায় অতি তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে।তথ্যঃ অনলাইন।

এদিকে, যশোর ও রাজশাহী জেলাসমূহের ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।