ফাইল ছবি।
প্রতিবেদকঃ
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র ছোট ভাই মনিরুল ইসলাম বাদল ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আজ দিবাগত (আনুমানিক) রাত ১.১৫ মিনিটে তিনি মারা যান।বেশ কিছুদিন যাবত তিনি শারিরীক অসুস্থতায় ভুগছিলেন। তাঁর নামাজে জানাজা আজ বৃহস্পতিবার জোহর বাদ খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
মনিরুল ইসলাম বাদল একসময়ে বিএনপির সক্রিয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি খুলনা মহানগর যুবদলের সহ-সভাপতি হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে মনিরুল ইসলাম বাদল এক পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।