নিউজ ডেস্কঃ
সাবেক তিন প্রধান বিচারপতিসহ ৭ বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। তিন প্রধান বিচারপতি হলেন
সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ।
আজ (বুধবার) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ মামলা দায়ের করেন।
আদালত অবমাননার মামলায় আপিল বিভাগের অন্য সাবেক চার বিচারপতি হলেন সৈয়দ ঈমান আলী, মির্জা হোসেইন হায়দার, আবু বকর সিদ্দিকী ও মোহাম্মদ নুরুজ্জামান। অনলাইন।