দৈনিক জন্মভূমির মফস্বল সম্পাদক ও এমইউজে সদস্য রিংটন
মন্ডলের পায়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আজ সোমবার
(২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় খুলনা মেডিকেল কলেজ
হাসপাতালে তার এ জটিল অপারেশন করা হয়।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় রিংটন মন্ডল গুরুতর
আহত হন। তার বাম পায়ের হাঁটুর নিচে অংশ সম্পূর্ণ ভেঙ্গে
যায়। তারপর থেকে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের
অর্থোপেডিক ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তার পরিবারের
সদস্যরা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
তার দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন
খুলনার সভাপতি আলহাজ¦ আবু তৈয়ব, সাধারণ সম্পাদক এ এইচ
এম শামিমুজ্জামান, সহ সভাপতি মাসুদুর রহমান রানা, সহ
সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ,
ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক খাইরুল আলম, নির্বাহী সদস্য
হাসান আহমেদ মোল্লা, কনক রহমান, ডিএম রেজা সোহাগ,
মাহবুবুর রহমান, রামিম চৌধুর। অনুরূপ বিবৃতি দিয়েছেন
বিএফউজের সাবেক সহসভাপতি ড. মোঃ জাকির হোসেন,
নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, এমইউজের সাবেক
সভাপতি আবু কাজি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার
পারভেজ।খবর বিজ্ঞপ্তি