তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে সম্মিলিতভাবে অপতথ্যকে রুখে দিতে হবে

আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সচেতন নাগরিক কমিটি (সনাক)- খুলনা এবং তথ্য কমিশনের এর
সহযোগিতায় জেলা প্রশাসন খুলনা ্য়ঁড়ঃ;ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য
অধিকারের ভূমিক্য়াঁড়ঃ; প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য
র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের শুরুতে খুলনা সার্কিট হাউজ থেকে দিবসের র‍্যালি
শুরু হয়ে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। জেলা প্রশাসক, খুলনা উপস্থিত সকলের
অংশগ্রহণে বেলুন উড়িয়ে দিবসের কার্যক্রম উদ্বোধন করেন। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের
সম্মেলন কক্ষে শুরু হয় আলোচনা সভা।
জেলা প্রশাসন খুলনা এর সহকারী কমিশনার ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোঃ জাকারিয়া এর
সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন খুলনা জেলার জেলা প্রশাসক হুরে জান্নাত। সভায় আরও
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা,
সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা এর সভাপতি অধ্যাপক রমা রহমান ও জেলা পুলিশের
প্রতিনিধি।
আলোচনা সভার শুরুতে বিভাগীয় জেলা তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা তরুণ কুমার ম-ল
দিবসের ধারণা উপস্থাপন করেন। এরপর তথ্য অধিকার বিষয়ে টিআইবি এর সুপারিশ, খুলনা জেলার
ওয়েব পোর্টাল পর্যবেক্ষণের ফলাফল উপস্থাপন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক)-খুলনা,
টিআইবি এর এরিয়া কোঅর্ডিনেটর মোঃ আব্দুল্লাহ-আল মামুন। আলোচনা সভার এই পর্যায়ে
বাদাবন সংঘ এর প্রোগ্রাম সহযোগী কর্মকর্তা গুজব ও অপতথ্য রোধে তাদের বাস্তবায়িত প্রকল্প
তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তারা তথ্য অধিকার আইনের সাথে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর উপর জোর দেন
এবং গুজব ও অপতথ্যের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভার
সভাপতি তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তথ্য অধিকার আইন বাস্তবায়নের উপর জোর দেন। তিনি
সনাক-খুলনা এর ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ কার্যক্রমের প্রশংসা করেন। সরকারি-বেসরকারি সকল
প্রতিষ্ঠানকেই তথ্য প্রকাশের বিষয়ে আর অধিক সচেতন হওয়ার আহ্বান জানান এবং সরকারি ওয়েব
পেজে তথ্য হালনাগাত করার বিষয়ে জেলা প্রশাসন গুরুত্বের সাথে কাজ করার বিষয়ে বিভিন্ন পরামর্শ
ও নির্দেশনা তুলে ধরেন। এরপর গতকাল ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসন, খুলনা ও সচেতন
নাগরিক কমিটি (সনাক), খুলনা, টিআইবি এর যৌথ আয়োজনে খুলনা সরকারি কলেজে তথ্য
অধিকার আইন-২০০৯ এর উপর অনুষ্ঠিত কর্মশালা ও কুইজ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়ার
মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
আলোচনা সভা ও র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন
প্রতিষ্ঠানের তথ্য প্রদানকারী কর্মকর্তা, শিক্ষার্থী, সনাক, ইয়েস ও এসিজি সদস্যগণ। খবরঃ বিজ্ঞপ্তির