সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ সীমান্ত থেকে ৪ জন আটক

ফাইল ছবি ।।

নিউজ ডেস্কঃ
দেশের বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্তসহ চারজনকে আটক করে পুলিশে দিয়েছেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা স্থানীয়রা।

গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়।

অন্য দুজন হলেন: একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকার চালক মো. সেলিম।

আটক চারজনই বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

প্রাপ্ত তথ্য জানা গেছে, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তের নামেও একাধিক মামলা রয়েছে।