নিউজ ডেস্কঃ
সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। আজ শুক্রবার সকাল ১১টা ১৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
এক বাক্যের এক পোস্টে তিনি লেখেন, ‘প্রকাশ্যে হত্যার হুমকি দেয়া হচ্ছে।’-অনলাইন।
এর আগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গত ১২ নভেম্বর জামিনে মুক্তি পান সাংবাদিক মঞ্জুরুল আলম (পান্না)।
শেখ হাফিজুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরই মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢোকেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন। দুপুর সোয়া ১২টার দিকে পুলিশের (ডিএমপি) একটি দল এলে তাঁরা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী, শেখ হাফিজুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ অন্তত ১৬ জনকে তুলে দেন।