খুলনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শিশু চিত্রাংকণ প্রতিযোগিতা আজ

জাতির পিতার শাহাদত বার্ষিকী ও
জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা সাংবাদিক
ইউনিয়নের উদ্যোগে আজ সোমবার ১৪ আগস্ট
‘বঙ্গবন্ধু তুমি চির অমর’ শীর্ষক শিশু চিত্রাংকন
প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিকেল ৫
টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে
এই প্রতিযোগিতায় শিশু থেকে দ্বিতীয় এবং
তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী এই দুটি বিভাগে
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ
গ্রহণ করবে। ১৫ আগস্ট দুই বিভাগ থেকে বিজয়ী
মোট ৬ জনকে পুরুষ্কৃত করা হবে। এছাড়া শোক
দিকস উপলক্ষে বেলা পোনে ১১ টায় জাতির পিতার
ভাষ্কর্য়ে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ,সাড়ে ১২ টায়
আলোচনা, দোয়া ও খাবার তিকরণ করা হবে।
এদিকে শোক দিবসের কর্মসূচি সফল করাতে
গতকাল সকালে গঠিত উপ-কমিটির এক সভা
কমিটি প্রধান আনোয়ারুল ইসলাম কাজলের
সভাপতিত্বে ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিয়নের সভাপতি,সাধারণ সম্পাদকসহ
নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকল
অনুষ্ঠনে ইউনিয়নের সদস্যদের যথা সময়ে উপস্থিত
খাকার জন্য সভা থেকে অনুরোধ জানানো হয়। খবরঃ বিজ্ঞপ্তির