নিউজ ডেস্কঃ
বেসরকারি চ্যানেল সময় টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান সজিবকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক । জানা গেছে, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপরে এ হামলার ঘটনা ঘটে।
সৈয়দ সজিবুর রহমান সজিব লোহাগড়া উপজেলার যোগিয়া গ্রামের মৃত হান্নান আলীর ছেলে। অনলাইন।
জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান মোটরসাইকেলে লোহাগড়ার নিজ বাড়ি থেকে নড়াইলের দিকে আসছিলেন। পথিমধ্যে শেখ রাসেল সেতুর ওপরে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, পায়ে ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।