সফলতা অর্জনের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা অনস্বীকার্যঃ খুলনা সিটি মেয়র 

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জীবনে শক্তি, সাহস ও সফলতা অর্জনের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সে জন্য লেখাপড়ার পাশাপাশি শিার্থীদের নিয়মিত খেলাধুলার চর্চা করতে হবে। তিনি বলেন, একজন সুশিতি ব্যক্তি যেমন দেশের সম্পদ তেমনি একজন ক্রীড়াবিদও দেশের সম্পদ। কৃতী খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে বলে তিনি উল্লেখ করেন।

সিটি মেয়র আজ (মঙ্গলবার) বিকেলে নগরীর রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান।

রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মোঃ মাহাবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, উপ-পরিচালক খোন্দকার রুহুল আমিন, জেলা শিা অফিসার ফারহানা নাজ, জেলা প্রাথমিক শিা অফিসার শেখ অহিদুল আলম, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মমিন, থানা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান ও সহকারী থানা শিা অফিসার শর্মিষ্ঠা মন্ডল। অন্যান্যের মধ্যে ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো: ফারুক হোসেন শেখ, রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মো: শিহাব উদ্দিন জোয়ার্দ্দার ও ফারুক হোসেন তুরানসহ উভয় শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য, শিক, অভিভাবক, শিার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক অমীয় কান্তি পাল ও স্বাগত বক্তৃতা করেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি অ্যান হালদার।

পরে সিটি মেয়র ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খবরঃ বিজ্ঞপ্তির