সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর নিতাই রায় চৌধুরী সফরসূচি

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী নয় দিনের সফরে আগামীকাল ১৫ মার্চ রাতে মাগুরা আসছেন।

সফরসূচি অনুযায়ী মন্ত্রী ১৬ মার্চ সকাল ১০টায় দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুন:খনন কর্মসূচির আওতায় মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়নপুর এর (এমডি-১/এস-৬) খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এবং বেলা আড়াইটায় নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুন:খনন কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলার হাতিয়াড়া খাল (২.৪০ কিলোমিটার) খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

তিনি ১৭ থেকে ২১ মার্চ পর্যন্ত মহম্মদপুর/শালিখা/মাগুরা সদর উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, সরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়নমূলক কাজের চলমান অগ্রগতি পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নির্ধারণে সরেজমিনে বিভিন্ন এলাকা পর্যায়ক্রমে পরিদর্শন ও স্থানীয় জনগণের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।

মন্ত্রী ২২ মার্চ সকাল ১০টায় জাগলা এইচ এম হাই স্কুলের হীরকজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি ২৩ মার্চ সকালে ঢাকার উদ্দেশ্যে মাগুরা ত্যাগ করবেন। খবরঃ বিজ্ঞপ্তির